ঝরে যায় আজ শ্রাবণ ধারা
তুমি ছাড়া আমি যে পথহারা
স্মৃতির পাতায় শুধু ব্যথা জাগে
এই জীবন আর ভালো না লাগে
ভাঙা বাঁশি আর না তোলে সুর
হৃদয় পথ হারিয়ে গেছে বহু দূর
মনে আর কোনো স্বপ্ন না সাজে
আঁধার ঘেরা মোর একাকী রাতে
গোধূলির বেলা ফুরিয়ে গেল
ধুলো মাখা এই বাতায়ন তলে
আমার ভুবন আজ এলোমেলো
দুখের নদী শুধু দুচোখের জলে
পাষাণ হৃদয় তোমার, মানলে না বারণ
হৃদয়হীনা তুমি আমার বেদনার কারন
স্মৃতিরা আজ ছুটে বেড়ায় আমার পিছু
জানি ফিরবে না আশার বাকি নেই কিছু।
