পুকুর ঘাটে কলসি কাঁখে,
কপালে তার লাল টিপ।
বাঁশির সুরে মন ভোলে,
জ্বলবে ঘরে প্রেমের প্রদীপ।
স্বপ্ন ছিল ছোট্ট মাটির ঘরে,
বাধা পড়বে বিয়ের বাধনে।
শালবনের সেই চেনা বটের ছায়ায়,
করুণ বাঁশি আজও সুর ছড়ায়।
নীল শাড়ির সেই মাধবী মেয়ে,
হারিয়ে গেছে কোন সে সাঁঝে।
শীতের ভোরে এল খবর,
ঋণের দায়ে ভাঙল স্বপন।
কাঁপা গলায় বলল মাধবী,
“হতে পারলাম না তোমার সাথী।”
হাতে নিলো পুরোনো সেই বাঁশি,
নিভলো দুটি মুখের মিষ্টি হাসি।
অনেক বছর গেছে কেটে আজ,
তবুও রাখাল করে অপেক্ষা।
একলা রাতে কাঠের বাক্স খুলে,
বাঁশি ছুঁয়ে কাঁদে সেই কন্যা।
শালবনের সেই চেনা বটের ছায়ায়,
করুণ বাঁশি আজও সুর ছড়ায়।
নীল শাড়ির সেই মাধবী মেয়ে,
হারিয়ে গেছে কোন সে সাঁঝে।
